শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টিকার নিবন্ধন ছাড়ল ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা নিবন্ধনকারীর সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫ জন ছাড়িয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন। তবে, নিবন্ধন করেও এখনও টিকার বাইরে রয়েছেন ৮৭ লাখ ৭২ হাজার ৭৮১ জন।

বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৩০০ জন, পাসপোর্টের মাধ্যমে ১০ লাখ ৮৭ হাজার ৮৪০ জন এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৩৫ জন নিবন্ধন করেছেন।

এদিকে, দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জনকে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ১৪ লাখ ৭৩ হাজার ৩৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ ১০ হাজার ৮৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭২ জন শিক্ষার্থী।

তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের মাধ্যমে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর