বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ঢাবি ছাত্রী এলমা হত্যা : তৃতীয় দফায় রিমান্ডে স্বামী ইফতেখার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা হত্যা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনকে তৃতীয় দফায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আলমগীর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

জিআরও বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে ফের তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সালাউদ্দিন মোল্লা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

জিআরও আরও বলেন, এর আগে গত ১৫ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর এ আসামিকে রিমান্ড দিয়েছিলেন আদালত।

গত ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় অস্বাভাবিক মৃত্যু হয় ঢাবি শিক্ষার্থী এলমার। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যা দাবি করলেও এলমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরীর বাদী হয়ে করা মামলায় এলমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়। এরপর এলমার স্বামী ইফতেখার আবেদীনকে গ্রেফতার করে ও রিমান্ড নেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর