শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর নির্মাণের চেষ্টা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরের আটপাড়ায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল থেকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে ঐ এলাকার মেছের আলীর ছেলে আবুল শেখ ও বাবুল শেখের বিরুদ্ধে। এব্যাপারে পরিবানু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রবাসী শামীম হোসেন আটপাড়া মৌজার আরএস ৩৮ নং খতিয়ানের ১০৫৪ দাগের ৫৮ শতাংশ সম্পত্তি হতে সোয়া ১০.২৫ শতাংশ বাড়ীর সম্পতি ক্রয় সুত্রে মালিক হন। পরবর্তীতে ২য় পক্ষ আবুল শেখ ও বাবুল শেখদ্বয় নালিশী সম্পত্তি জবর দখল করার পায়তারা চেষ্টা করে আসছে। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে বিজ্ঞ দেওয়ানীতে আদালতে পিটিশন মামলা নং-৩৩৫/২০২৫ ধারা-ফৌঃ কাঃ বিঃ দায়ের করেন। এতে শ্রীনগর থানা পুলিশ নালিশী সম্পত্তিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য গত ২জুন লিখিত নোটিশ প্রদান করেন। ২য় পক্ষদ্বয় লিখিত নোটিশ প্রাপ্তির পর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল থেকেই নালিশী সম্পত্তিতে জোড় পূর্বক ঘর নির্মানের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী বাধা নিষেধ করলে তাকেসহ তার পরিবারের লোকজনদেরকে খুন জখম করবে বলে হুমকি করেন।
এব্যাপারে অভিযুক্ত আবুল শেখএর কাছে জানতে চাইলে বলেন, এই সম্পত্তি আমি ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগ দখলে আছি। আমি যতটুকুর মধ্যে বসবাস করে আসছি এবং সেখানে একটি রান্নাঘর তুলছি।
শ্রীনগর থানার এসআই আজাদুর রহমান বলেন, আমি উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছি এবং মৌখিকভাবে কাজ না করার জন্য বলেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর