শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় দেউলী ইউনিয়নের নেতাদের সংবর্ধনা সাংবাদিকদের সাথে ৫ লাখ টাকার রফা, বিনিময়ে চেয়ারম্যানগিরি ফেরানোর চুক্তি! ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ফজলুল হক বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে– মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠিত বংশালে ১মাসে ১শ ৮৮ জন গ্রেফতার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সকলের পছন্দের  প্রার্থী হচ্ছেন মোঃ মহি উদ্দিন সিদ্ধিরগঞ্জে আঃ লীগের দোসর মুনিরের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় দেউলী ইউনিয়নের নেতাদের সংবর্ধনা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মোঃ তহিদুল ইসলাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দেউলী ইউনিয়নের একাধিক জনপ্রিয় নেতা গুরুত্বপূর্ণ স্থান লাভ করায় তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। দেউলী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত নেতারা হলেন— দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. ওয়াদুদ, দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা নাজমুল ইসলাম।
সম্প্রতি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে নবনির্বাচিত কমিটির নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত এই নেতাদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় তৃণমূল বিএনপি আরও বেশি চাঙ্গা ও গতিশীল হবে। তাঁদের সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় বিএনপি এবং এর অঙ্গসংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর