সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
প্রধান বিচারপতির এজলাস ত্যাগ বিষয়টি সংসদের উদ্বেগ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বংশাল থানার নতুন ওসি পুলিশ পরিদর্শক মো: আরিফুল আলম পল্টন থানার নতুন ওসি মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার

লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সকলের পছন্দের  প্রার্থী হচ্ছেন মোঃ মহি উদ্দিন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে স্থানীয় ব্যবসায়ী অঙ্গন। বিভিন্ন পদে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়, এবারের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহি উদ্দিন।

মোঃ মহি উদ্দিন লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স তাহেরা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। তিনি দীর্ঘ দিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং ব্যবসায়ী মহলে অত্যন্ত জনপ্রিয়।

নির্বাচনে প্রার্থী হওয়ার প্রসঙ্গে মোঃ মহি উদ্দিন জানান, তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বণিক সমিতিকে একটি আদর্শ ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি বৈষম্যহীন এবং স্বচ্ছ ব্যবসায়ী পরিবেশ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট, চকবাজার সহ লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।

উন্নয়ন ও পরিবর্তনের এই অঙ্গীকার নিয়ে মোঃ মহি উদ্দিন আসন্ন নির্বাচনে ব্যবসায়ী ভাইদের মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। তার এই প্রার্থিতা স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর