নবাগত ওসি মো: আরিফুল আলমকে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
মো: লুৎফর রহমান (খাজা শাহ্): দুষ্টের দমন শিষ্টের পালনে বহুল প্রসংশিত পুলিশ পরিদর্শক মো: আরিফুল আলম আরিফ (ডিএমপি)র গুরুত্বপূর্ণ পল্টন মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ২৫ আগস্ট যোগদান করেছেন। এর পূর্বে তিনি পুলিশ পরিদর্শক পদে যথাক্রমে এন্টিটেরিরিজিম, পুলিশের বিশেষ শাখায়, বরিশাল জেলার নলসিটি থানার ওসি এবং সর্ব শেষ সিটি সাইবাইবার ইউনিটে নিষ্টা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ আগস্ট সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পল্টন মডেল থানার ওসির দায়িত্বভার গ্রহণ করেছেন। ওসি মো: আরিফুল আলম দায়িত্ব গ্রহণের পর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত কাল এক স্বাক্ষাতকারে দৈনিক নতুন দিন সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক এম আবদুল হান্নান ও এ প্রতিবেদক ডেইলী বিবিসি নিউজ বিডি ডটকম এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক এবং দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে এক সৌজন্য স্বাক্ষাতে পল্টন মডেল থানা এলাকার মাদক, চুরি, ছিনতাই ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাগরিকদের ও সামাজিক শন্তি শৃঙ্খলা রক্ষায় থানা এলাকার বাসিন্দা নাগরিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চাকুরীজীবী ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট অন্নান্য ব্যক্তিবর্গের সহযোগীতা কামনা করেছেন।