মো: লুৎফর রহমান (খাজা শাহ্): বাংলা চলচিত্রের চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন গত ৩মার্চ পালিত হয়। এ উপলক্ষে রুনা লায়লা ও আলমগীর দম্পতির আসাদ অ্যাভিনিউর বাড়িতে বিনোদন জগতের তাঁদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত হন। পরিচালকেরা যেমন ছিলেন, তেমনই ছিলেন সমসাময়িক ও অনুজপ্রতিম নায়ক–নায়িকারাও। 
স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, মেয়ে আঁখি আলমগীর, ছেলে তাসভীর আহমেদ ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটার মুহূর্তে আলমগীরসহ পরিবারের অন্যান্যরা ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।।
গেল কয়েক বছর ধরে আলমগীর এই দিনটি পরিবারের সঙ্গে নীরবে কাটাতে পছন্দ করেন। জানা গেছে, বরেণ্য এই নায়কের এ বছরের জন্মদিনও নীরবে, পারিবারিক পরিবেশে কেটেছে। সন্ধ্যার পর ঘনিষ্ঠজনেরা এসেছিলেন আলমগীরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
জানা গেছে, জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই বহুদিন। পরিবারকেন্দ্রিক জীবনেই এখন স্বস্তি খুঁজে পান আলমগীর। অফিস আর বাড়ি—এ দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তিনি। করোনা মহামারির পর থেকে জন্মদিনের আনুষ্ঠানিকতা যেন আরও কমে গেছে। প্রিয়জনদের কথা চিন্তা করে এ দিনটি উদযাপন করেন নীরবে। তবে, একেবারে নীরব থাকা কি সম্ভব? খুব কাছের কিছু আত্মীয় এদিন আসেন, হইহুল্লোড় আর আড্ডায় মেতে সন্ধ্যাটা উদযাপন করেন। গতকাল শুক্রবার ০৩মার্চ জন্মদিনের সন্ধ্যাটাও তেমনভাবেই কাটে।
স্ত্রী রুনা লায়লা, মেয়ে আঁখি আলমগীর এবং মেহরুবা আহমেদ তুলতুল, দুই নাতিকে নিয়ে কেক কাটার মুহূর্তে আলমগীর। একেবারে বাঁয়ে চলচ্চিত্র অভিনয়শিল্পী আলীরাজ।
আলমগীরের সঙ্গে আড্ডায় গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল, চিত্রনায়ক বাপ্পারাজ ও জোহরা গাজী গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী উপস্থিত ছিলেন।