শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
নিষেধাজ্ঞা অমান্য করে মজুচৌধুরীর হাটে চলছে অবৈধ স্পিডবোট, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ও মাদকের রমরমা কারবার মাদারীপুরের ডাসারে জমকালো আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্যের নতুন সংশোধিত কমিটি গঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় দেউলী ইউনিয়নের নেতাদের সংবর্ধনা সাংবাদিকদের সাথে ৫ লাখ টাকার রফা, বিনিময়ে চেয়ারম্যানগিরি ফেরানোর চুক্তি! ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ফজলুল হক বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে– মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠিত বংশালে ১মাসে ১শ ৮৮ জন গ্রেফতার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ

মাদারীপুরের ডাসারে জমকালো আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্যের নতুন সংশোধিত কমিটি গঠিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

শেখ সাজেদুল হক(বোরাক), স্টাফ রিপোর্টার:

​মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যবিশিষ্ট পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্যের একটি নতুন সংশোধিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) রাত আটটার দিকে মাদারীপুর সদর উপজেলার ডাল গবেষণার সামনে অবস্থিত গুলরাহার রেস্টুরেন্টে সব সদস্যের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
​অনুষ্ঠানে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মনির হোসেন বিলাস সংশোধিত কমিটি ঘোষণা করেন।
​এ সময় তিনি জানান, গত ১৮ এপ্রিল সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের উপস্থিতিতে বাৎসরিক সম্মেলনে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সংগঠনের এক সদস্য গঠনতন্ত্রের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁকে বহিষ্কার করা হয়। এরই ধারাবাহিকতায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদের জন্য এই ১৫ সদস্যের নতুন সংশোধিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
​নবগঠিত কমিটিতে ​সভাপতি: নির্বাচিত হয়েছেন মো. হেমায়েত হোসেন খান (দৈনিক বাংলাদেশের আলো ও এশিয়ান টেলিভিশন) ​সাধারণ সম্পাদক: এস এম আজাদ হোসেন মুরাদ (দৈনিক সরেজমিন) ​সিনিয়র সহ-সভাপতি: সাহিদ খন্দকার (দৈনিক আজকের সংবাদ) ​সহ-সভাপতি: মো. আলী হোসেন (চ্যানেল এস টেলিভিশন) ​সহ-সভাপতি: মো. খলিলুর রহমান (বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন)
​যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান উদ্দিন রুবেল (দৈনিক সরেজমিন) ​যুগ্ম সাধারণ সম্পাদক: ইকবাল ফরাজী (দৈনিক বাংলাদেশ সমাচার) ​সাংগঠনিক সম্পাদক: মো. লুৎফর রহমান (দৈনিক বাংলাদেশের আলো)
​দপ্তর সম্পাদক: বেলায়েত হাওলাদার (প্রাইম টেলিভিশন) ​প্রচার সম্পাদক: রাসেল ফরাজী (দৈনিক দিগন্ত বাংলাদেশ) ​কোষাধ্যক্ষ: আয়নাল হক খান (দৈনিক নবকণ্ঠ) ​আইনবিষয়ক সম্পাদক: মো. নুরুল্লাহ হাওলাদার (দৈনিক অপরাধ বিচিত্রা) ​কার্যকরী সদস্য: নাঈম হাওলাদার (দৈনিক সরেজমিন) ​সাধারণ সদস্য: মুবিন খন্দকার (দৈনিক আজকের খবর) ​সাধারণ সদস্য: ইনসান বেপারী (দৈনিক মুক্ত খবর)
​অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের অনুমতিক্রমে রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এবং মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোমান হাওলাদার।
​নবগঠিত কমিটির সভাপতি মো. হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর