রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।

রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক) রাজৈর(মাদারীপুর)সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা শাখার বদরপাশা ইউনিয়নের উদ্যোগে জহিরুল ইসলাম মামুন শেখের সহযোগীতায় আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঠানকান্দি হুজুরি আব্দুস সালাম শেখের বাড়ির মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । বদরপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন রাজৈর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আহম্মাদ আকন , বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম খান , উপস্থিত ছিলেন মনিরুজ্জামান বাবু হাওলাদার , হাফিজুর রহমান হাফিজ । ঢাকা মেডিকেল কলেজ ও বারডেম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ বদরপাশা ও ইশিবপুর এলাকার মানুষদের সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন । এলাকার কয়েকশো রুগী এই ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা নেন । জামায়াতের উদ্যোগে এই মহতি সেবায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর