সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান

সংসদের বিরোধী দল হলো ‘কাগজ কলমে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
search

সংসদে বিরোধী দল ‘কাগজে কলমে’ 

সিনিয়র করেসপন্ডেন্ট

আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১

প্রদীপ বিশ্বাস : সংসদের বিরোধী দলকে ‘কাগজে কলমে বিরোধী দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১ এর ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

রুস্তম আলী ফরাজী বলেন, আমাদের বিরোধী দলের অবস্থান কাগজে কলমে। বাস্তবে প্রতিফলন নেই।

আমাদের ওই অর্থে বিরোধী দল নেই।বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না।

সংসদকে বেশি কার্যকর করতে শক্তিশালী বিরোধী দল দরকার।
বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম স্পিকারকে উদ্দেশ্যে করে বলেন, শক্তিশালী বিরোধী দল যদি সৃষ্টি করতে চান তাহলে বিরোধী দলকে শক্তিশালী করতে অসুবিধা কোথায়? বিরোধী দলকে শক্তিশালী করতে হবে।তিনি বলেন, বিভিন্ন দেশে বিরোধী দল যেটাকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয় লন্ডন সেখানে বিরোধী দল ছায়া সরকার হিসেবে আছে। আমাদের এখানে সেই সুযোগ নাই। আমরা তো ক্ষমতায়ন করতে পারি।

বিরোধী দলের চিফ হুইপ এবং হুইপদের পদগুলো আপগ্রেড করা, বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকে সভাপতির পদ বাড়ানোর দাবি করেন ফখরুল ইমাম।

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, সংসদকে জোরদার করার জন্য বিরোধী দলের সুযোগ সুবিধা প্রয়োজন। যেমন বিরোধী দলের চিফ হুইপ তার কোনো পদ নাই তার কোনো মর্যাদা নাই। সরকারি দলের কয়েকজন হুইপ আছেন যারা প্রতিমন্ত্রীর মর্যাদায় আমাদের চিফ হুইপকে যদি এধরনের মর্যাদা দেওয়া হয় তাহলে বিরোধী দল শক্তিশালী হয় এবং সংসদের সম্মান আরও বাড়লো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর