বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পুলিশ পরিদর্শক মো: আরিফুল আলম পল্টন থানার নতুন ওসি মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার

ফাইনাল ও পুরস্কার বিতরণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান সোহেল বাঙালীঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বালক ও বালিকা—দুই বিভাগেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর জাংগালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। স্নায়ুচাপের এই লড়াইয়ে টাইব্রেকারে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে চর কাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর লরেন্স শিক্ষা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ম্যাচে চর লরেন্স শিক্ষা গ্রামকে ১-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয় চর কাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপির প্রতিনিধি এবং কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মাহাবুব উল্লাহ,। এছাড়াও উপস্থিত ছিলেন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন মাষ্টার ,চর কাদিরা কেএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম,সিরাজুল ইসলাম শওকত হাওলাদার, আবুল কালাম আজাদ,মোহাম্মদ রেদোয়ান হোসেন,মোহাম্মদ উল্যাহ রাজু,সাংবাদিক মোখলেছুর রহমান ধনু, শিক্ষক নাজমুল হোসেন,ইফতেখার মাহমুদ শিবলু,কোচ রবিন পন্ডিত,সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত দর্শক ও ক্রীড়ামোদী মানুষের
উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর