শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):দীর্ঘ ১০ বছর পর অবশেষে তনু হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) সংগ্রহের পর তা ম্যাচিং প্রক্রিয়ার কাজ শুরু করেছে সিআইডি। অপরদিকে দেশব্যাপী বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কুভিক) ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা দায়েরের প্রায় দশ বছর পর গ্রেফতার হওয়া প্রথম আসামি হাফিজুরকে তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মামলার তদন্ত কারী সংস্থা পিবিআই।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। তনু হত্যাকা-ের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক ও তনু হত্যা মামলার ৬ষ্ঠ তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনএ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই হাফিজুর রহমানকে গত বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করার আগেই কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরই মধ্যে সিআইডি ডিএনএ ম্যাচ করে দেখার কাজ শুরু করেছে। তবে এটির ফল পেতে কিছুটা সময় লাগবে। পেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম আরো বলেন, একাধিক সিনিয়র অফিসার মামলাটি তদারকি করছেন। সন্দেহভাজন আরো দুই জনকে আমরা খুঁজছি।

তনু হত্যা মামলার বিষয়ে জানা যায়, বিগত ২০১৬ সালের ২৯ মার্চ পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে হত্যাকান্ডের মোটিভ উদঘাটন ও ঘাতকদের শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য কুমিল্লার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তনুর লাশ উত্তোলন করা হয়। ওই বছরের ৪ এপ্রিল ও ১২ জুন দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ। তবে ২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোহাগী জাহান তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিন জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। ওই সময় ডিএনএ প্রোফাইল তৈরি হলেও অজ্ঞাত কারণে সন্দেহভাজনদের সঙ্গে নমুনা ম্যাচিং (মেলানো) করা হয়নি।
অবশেষে তনু হত্যাকান্ডের দীর্ঘ ১০ বছর পর এই মামলায় প্রথম গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা ম্যাচিংয়ের জন্য সংগ্রহ করা হয়েছে। গ্রেফতারকৃত হাফিজুর তিন সন্দেহভাজন পুরুষের একজন।

উল্লেখ্য যে, বিগত২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে সেনানিবাসের একটি জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানা পুলিশ, ডিবি ও পরে সিআইডি দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো কুলকিনারা করতে পারেনি। সর্বশেষ ২০২০ সালের ২১ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে তনু হত্যা মামলাটির তদন্ত করছে পিবিআই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর