বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন শ্রীনগরে উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

জাবির ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের ব্যবহার, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ডিভাইস নিয়ে যাওয়ার অভিযোগে আসাদ মিয়া নামের এক পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ কারাদণ্ডাদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আসাদ মিয়াকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদ ধামরাই সরকারি কলেজের ছাত্র। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার ভূতছড়া গ্রামের বাসিন্দা।

আসাদ মিয়া জানান, এক লাখ টাকার বিনিময়ে তাঁর এক পরিচিত তাঁকে ডিজিটাল ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে পাঠান। তাঁদের পরিকল্পনা ছিল—আসাদ পরীক্ষা কেন্দ্রে পাওয়া প্রশ্ন ডিভাইসের মাধ্যমে বাইরে পাঠাবেন এবং বাইরে থেকে ডিভাইসের মাধ্যমেই প্রশ্নের উত্তর বলে দেওয়া হবে। কিন্তু, শুরুতেই পরিদর্শকের কাছে ধরা পড়ে যাওয়ায় এ কাজ করতে পারেননি আসাদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ উল হাসান জানান, পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতির জন্য একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাজা দিয়েছেন।

এর আগে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর