শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন শ্রীনগরে উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

৬ ফুট লম্বা কচু, দাম হাঁকছেন ৬০০ টাকা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে আজ শুক্রবার সকালে বিক্রির জন্য ছয় ফুট লম্বার বিশালাকৃতির একটি মানকচু কাঁধে করে নিয়ে আসেন খোন্তাকাটা গ্রামের ৯০ বছরের বৃদ্ধ মো. আবদুল জব্বার হাওলাদার (৯০)। তখন বিশালাকৃতির ওই কচুটি নিয়ে বিক্রির জন্য তিনি বাজারে বাজারে ঘুরে বেড়ান। এ সময় কচুটি দেখার জন্য সবজি বিক্রেতা ওই বৃদ্ধের পাশে অনেকেই ভিড় করেন। কচুটি কেনার জন্য তখন দামও বলেছেন অনেকে। তবে ৬০০ টাকার কমে কচুটি বিক্রি করতে রাজি না বৃদ্ধ।

কচু বিক্রেতা আবদুল জব্বার বলেন, ‘তিন বছর আগে বাড়ির উঠানের পাশে একটি কচুর মাথা/মুথা লাগাই। সেখানে ধীরে ধীরে বড় হতে থাকে কচুটি। ৬ ফুট লম্বা কচুটি আজ শুক্রবার ভোরে বিক্রির জন্য মাটি খুড়ে তুলে নিয়ে রায়েন্দা বাজারে আসি। তবে টার্গেট অনুযায়ী দাম না বলায় কচুটি এখন বিক্রি করছি না। দাম ৬০০ টাকা নির্ধারণ করলেও কেউ কেউ বলছেন ৪০০ আবার কেউ কেউ বলছেন ৫০০ টাকা। তবে নির্দিষ্ট দামেই কচুটি বিক্রি করতে চাচ্ছি।’

রায়েন্দা বাজারের কাঁচামাল ব্যবসায়ী নীলকুণ্ডু পাল বলেন, ‘এতো বড় কচু সাধারণত বাজারে আসে না। বাজারে যা আসে তা অনেক ছোট। ওই কচুটি এতো বড় যে কেটে কেটে বিক্রি করতে হবে। না হয় এতো দাম দিয়ে এতো বড় কচু কেউ কিনতে চাইবে না। তবে ক্রেতারা বলছে দাম ঠিক আছে, কিন্ত এতো বড় কচু কেউ একজনে কিনবে না। পাঁচ ছয়জন মিলে ভাগ করে কিনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর