শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন শ্রীনগরে উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

খুলনায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ  খুলনায় সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি কার্যলয়ের সামনে সমাবেশ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সহদফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এ সময় নেতার্মীদের ওপর পুলিশ চড়াও হয় এবং লাঠিপেটা করে। ‌দুই দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দৈনিক জন্মভূমি পত্রিকার চিত্র সাংবাদিক দেবব্রত রায়ও আহত হয়েছেন। এ সময় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।

বি‌ক্ষোভ সমা‌বে‌শে নগর বিএন‌পি সভাপ‌তি নজরুল ইসলাম মঞ্জু ব‌লেন, পু‌লিশ অ‌তি উৎসাহী হ‌য়ে মারমুখী আচরণ শুরু ক‌রে‌ছে। তা‌দের আঘা‌তে আমা‌দের কিছু নেতাকর্মী আহত হ‌য়ে‌ছে। পু‌লিশ আমা‌দের দমা‌তে পার‌বে না। খুলনার জনগণ রক্ত দি‌তে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার ব‌লে‌ছেন, বিএন‌পি তা‌দের নেত্রীর মু‌ক্তির জন্য যেকোনো আ‌ন্দোলন কর‌তে পা‌রে। সেখা‌নে পু‌লিশ কোনো আক্রমণ কর‌তে পারবে না। অনুম‌তি দেওয়া স‌ত্ত্বেও পু‌লিশ আমা‌দের ওপর চড়াও হ‌য়ে‌ছে।

এর আগে সকাল থেকে খুলনায় সমা‌বে‌শস্থলে অবস্থান নেয় পু‌লিশ। অপরদিকে নগরীর বি‌ভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা দলীয় কার্যাল‌য়ের সাম‌নে দ‌লে দ‌লে আস‌তে থা‌কে ও স্লোগান দিতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর