শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন শ্রীনগরে উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জে টিকটক ভিডিও করতে গিয়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিল পাইকপাড়া এলাকার সরদার গলির নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিগলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করত। বিকেলে আনিল দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পাইকপাড়া এলাকার নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে উঠে টিকটকের জন্য ভিডিও করতে যায়। এক পর্যায়ে সে অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আনিলের প্রোফাইলে শতাধিক অনুসারী ও শতাধিক ভিডিও রয়েছে।

সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল বলেন, ‘এ ধরণের কোনো খবর আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর