মো: লুৎফর রহমান খাজা শাহ্: ঢাকা মেট্রোপলিটন পুলিশের বহুল প্রশংসিত পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান ডিএমপি মতিঝিল থানার নতুন পুলিশ পরিদর্শক অপারেশন পদে গত ১৪ সেপ্টেম্বর যোগদান করেছেন। এর পূর্বে তিনি ডিএমপি ডিবি ওয়ারী বিভাগে পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান বিদায়ী পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ সালাউদ্দিন কাদের এর স্থলাভিসিক্ত হলেন। গতকাল এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি ডটকম অনলাইন এর নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ) এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মতিঝিল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নবাগত পুলিশ পরিদর্শক অপারেশন মো: মশিউর রহমান স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ , ব্যবসায়ী, চাকুরীজীবী ও সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।