সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। নিহত আরেকজনের বয়স আনুমানিক ৩০ বছর।

এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।

কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লামুখী একটি ট্রাকের সঙ্গে খাড়েড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসার ও এক যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর