শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠিত বংশালে ১মাসে ১শ ৮৮ জন গ্রেফতার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সকলের পছন্দের  প্রার্থী হচ্ছেন মোঃ মহি উদ্দিন সিদ্ধিরগঞ্জে আঃ লীগের দোসর মুনিরের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ মাদারীপুর রাজৈরে লিবিয়ার কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া ডন জুলহাস সর্দার গ্রেফতার নবীনগরে সরকারি পুকুরের নিজ বাতিলের দাবি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ৩ জনকে অপহরণ, মোটরসাইকেল, মোবাইল, টাকা , স্বর্ণের গহনা চুরির ঘটনায় থানার মামলা লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মো. তরিকুল ইসলাম (অনিক) নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
৭ ও ৮-ই এপ্রিল দুইদিন ব্যাপী এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
মেলায় নবীনগর উপজেলার প্রায় ১৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী ও উন্নয়নমূলক প্রজেক্ট উপস্থাপন করে দর্শনার্থীদের মুগ্ধ করে। তাদের উপস্থাপিত প্রকল্পগুলোতে দেখানো হয় আধুনিক বিশ্বে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন ধরনের চলাচল ও বিকল্প শক্তির ব্যবহার সম্ভব। এছাড়াও পরিবেশবান্ধব প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনসহ নানা ধরনের গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল চিন্তাধারা গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত এ ধরনের আয়োজন হলে শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর