নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্তের যেরে গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কুমেদপুর গ্রামে দুই মহিলা ও এক ছোট্ট ছেলেকে অপহরণ ও সাদা মিয়ার বসত বাড়িতে হামলা।
বাড়ির মালিক সাদা মিয়াকে কাটা জখম গুরুতর আহত করে রাগিব হাসান বাবলু ও ৬/৭ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া গুন্ডা দাঁড়া। সাদা মিয়ার চিৎকার শুনে এলাকার স্থানীয় মানুষজন অটো যোগে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে এবং ওত পেতে থাকা রাগিব হাসান বাবলু ও ভারাটিয়া লোক এনে মেইন গেট ভেঙ্গে টাকা, স্বর্ণের অলংকার, মোটরসাইকেল, ও মোবাইল চুরির ঘটনা ঘটায় ।
অপহরণ হওয়া অসহায় বাবা সাদা মিয়ার লোকজন অপহরণ হওয়া ২ নারী ও এক ছোট্ট ৭ বছর এর ছেলে কে খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে ভেলাকোপার চিকার মোড় নামক স্থানে অপরিচিত অটোতে দেখতে পায়। দেখামাত্রই অপহরণকারীরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়, তালুক জামিরা বাজারের দিকে।
এই ঘটনায় মো: শরিফুল ইসলাম সাদা মিয়া বাদী হইয়া পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২০ তারিখ: ২০/০৭/২০২৬ইং ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৩৬৫/৩৭৯/৩৮০/৫০৬/১১৪।
চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি আসামিদের বাড়ি থেকে উদ্ধার করে হরিনাবাড়ি পুলিশ ।
বর্তমানে মোটরসাইকেল ও মোবাইল ফোনটি হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশি হেফাজতে আছে।