বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রকৌশলী জনাব শাহ আলম (৭১) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘকাল অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের স্থায়ী নিবাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের জয়নাল ডাক্তারের বাড়িতে। তার এই আকস্মিক মৃত্যুতে সহপাঠী, সহকর্মী ও আত্মীয়-স্বজন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাযা ও দাফন:
মরহুমের প্রথম জানাযার নামাজ ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির শাপলা মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর করিমপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল:
তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকার শাহজাহানপুরে একটি বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি, নোয়াখালীর বেগমগঞ্জের বেশ কয়েকটি মসজিদেও মরহুমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মরহুমের বড় ছেলে সুজন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী, সহকর্মী ও আত্মীয়-স্বজনসহ সকলের কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর