শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী প্রথম শ্রেণীর পৌরসভার ২ নম্বর পাম্প হাউস বিকল হয়ে পড়ায় প্রায় এক সপ্তাহ ধরে সহস্রাধিক বাসিন্দা তীব্র পানি সংকটে ভুগছেন। গত বৃহস্পতিবার ( ১৬ জুলাই) থেকে পাম্পটি অচল থাকায় পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক নিয়মিত সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দৈনন্দিন গৃহস্থালি কাজ, রান্না ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা।

পৌরসভা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার ১ লাখ ৫০ হাজার গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড পানির ট্যাংকটি ১৯৯৫ ইং সালের স্থাপন করা হয়। এ ট্যাংকের আওতাধীন ২ নম্বর পাম্প হাউসটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছে।
এ সরিষাবাড়ী পৌরসভার ওভারহেড পানির ট্যাংকের আওতাধীন মোট প্রায় ২ হাজার ১০০ পানি সংযোগের গ্রাহক রয়েছেন। এর মধ্যে পৌর ১,২,৩ নং ওয়ার্ডের অন্তত ৯ শতাধিক গ্রাহক এই পাম্পের ওপর নির্ভরশীল। পাম্পটি বন্ধ হয়ে যাওয়ায় এসব গ্রাহকের বাসায় পানি সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এদিকে পৌরসভার বাউসি বাজার, শিমলা বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত অন্যান্য পাম্প হাউস থেকে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ এলাকায় নতুন একটি পানির পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ব্যাপারে পৌরসভার পানির গ্রাহক, বেলাল হোসেন, বাবু মিয়া, মতিউর রহমান, বলেন, আমরা পৌর সভার পানি পাচ্ছি না । দ্রুত পানির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট আসু দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে পৌর সভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত বিল ক্লার্ক মনোহর মিয়া জানান, পৌরসভার ওভারহেড ট্যাংকির অধীন ২ নম্বর পাম্পটি বিকল হওয়ার কারণে ১,২,৩ নং ওয়ার্ডে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ কাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এ এইচ এম মোস্তফা কামাল সুমন বলেন, “ওভারহেড ট্যাংকের অধীন ২ নম্বর পাম্প হাউসটি বিকল হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। পাম্পটি দ্রুত মেরামতের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মিলনাস গ্রুপ’-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোটেশনের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে দ্রুত পাম্পটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর নিকট মোবাইল ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর