রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ক্ষমতার রদবদলেও বহাল তবিয়তে ভবানীগঞ্জে মাদক ও দখলদার সিন্ডিকেট, অতিষ্ঠ এলাকাবাসী লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা কুমিল্লার বাঙ্গরা বাজার থানার ঐতিহ্যবাহী বি-চাপিতলা গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভাঃ আবাসিক হোটেল শিখর ইন্টা মালিক নুর আলমের খুটির জোর কোথায় গুলিস্তানে এক মাসে ৭৭ জন গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থী আহত লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ হোটেল শীতলক্ষ্যায় অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মাদার্স কমিটির মতবিনিময় সভা

ক্ষমতার রদবদলেও বহাল তবিয়তে ভবানীগঞ্জে মাদক ও দখলদার সিন্ডিকেট, অতিষ্ঠ এলাকাবাসী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

ক্ষমতার রদবদল হলেও লক্ষ্মীপুর সদর উপজেলার ৯নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পিয়ারাপুর এলাকায় একটি “আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট” এর দৌরাত্ম্য থামছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে মোঃ নুরু ও রাব্বি নামে দুই ব্যক্তি মাদক ব্যবসা, সেবন, জমি ও বাজার দখল এবং নিরীহ মানুষের উপর অত্যাচার করে আসছেন।

স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগে বলা হয়, নুরু ও রাব্বি দীর্ঘদিন ধরে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক ব্যবসা ও সেবন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, তারা দিনের আলোতে জমি দখল, বাজার দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

অভিযোগে আরও বলা হয়, ক্ষমতার রদবদলের পরও তারা নতুন করে তৎপর হয়েছেন। নুরুর ছোট ভাই “ছুট্টু” এবং রাব্বি নতুন নেতৃত্বের ছত্রছায়ায় বহাল তবিয়তে রয়েছেন বলে স্থানীয়দের দাবি।

অভিযোগপত্রে ৪টি ওয়ার্ডে মাদক বিতরণের সাথে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে:
– ১নং ওয়ার্ড ভবানীগঞ্জ বড়বাড়ি: ভুট্টু, লিটন
– তহশিল অফিসের পাশে পাটোয়ারী বাড়ি: আরমান পাটোয়ারী, ইব্রাহীম, সাজু
– ৮নং ওয়ার্ড ধনসা মার্কেট: জুয়েল, রাজন
– ৯নং ওয়ার্ড পিয়ারাপুর: নুরু, রাব্বি, আবুল বাশার

অভিযোগকারীদের দাবি, প্রতিদিন সন্ধ্যা ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত পিয়ারাপুর দক্ষিণপাড়া থেকে শুরু করে নুরুর বাড়ি, কবিরাজ বাড়ি, রাব্বির বাড়ি হয়ে ভবানীগঞ্জ বাজার, তহশিল অফিস, পাটোয়ারী বাড়ি ঘুরে ভবেরহাট পর্যন্ত পুরো ইউনিয়নে মাদকের নেটওয়ার্ক পরিচালিত হয়।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, ১৭ বছর ধরে আমরা এসব দেখে আসছি। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখন আমরা চাই এদের আইনের আওতায় এনে এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হোক।

এছাড়া অভিযোগে নারী কেলেঙ্কারি ও লুটপাটের সাথেও তাদের জড়িত থাকার কথা বলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রনির সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর