শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
আবাসিক হোটেল শিখর ইন্টা মালিক নুর আলমের খুটির জোর কোথায় গুলিস্তানে এক মাসে ৭৭ জন গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থী আহত লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ হোটেল শীতলক্ষ্যায় অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মাদার্স কমিটির মতবিনিময় সভা নিষেধাজ্ঞা অমান্য করে মজুচৌধুরীর হাটে চলছে অবৈধ স্পিডবোট, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ও মাদকের রমরমা কারবার মাদারীপুরের ডাসারে জমকালো আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্যের নতুন সংশোধিত কমিটি গঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় দেউলী ইউনিয়নের নেতাদের সংবর্ধনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্) ও এম আবদুল হান্নান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মন্ত্রীদের রদবদলের এই প্রজ্ঞাপন সন্ধ্যায় জারি হতে পারে।

রাজনীতিবিদ ও আইনজীবী সালাহউদ্দিন আহমদ ২০২৬ইং সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।

অন্যদিকে, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে তার ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুততম সময়ে নতুন এই পরিবর্তন আনা হয়েছে বলে সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর