আব্দুল্লাহ আল মারুফঃ আজ বাদ আছর নামাজের পরপর কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাদীন ঐতিহ্যবাহী বি-চাপিতলা গ্রামের সরকার বাড়ির মাঠ প্রাঙ্গনে গ্রামের চেয়ারম্যান, মেম্বারসহ, গ্রামের অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ, সকল শ্রেণির পেশাজীবি ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সর্বসাধারণ মানুষের উপস্থিতিতে মাদকবিরোধী এবং চোর-ডাকাতের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মুসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ১২- নং উত্তর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল সরকার সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের ৪-নং ওয়ার্ডের প্রতিনিধি জনাব মোমেন সরকার মেম্বার, ৫- নং ওয়ার্ডের প্রতিনিধি জনাব আব্দুল ওয়াহাব আলী মেম্বার, জনাব কামরুল মেম্বার, জনাব হাসেম ব্যাপারী, জনাব সোয়াইব সরকার, জনাব মুসা সরকার মাস্টার, জনাব রকিব উদ্দিন সিরাজী মাস্টার, জনাব বেনজীর মাস্টার, জনাব হাবীব ভূইয়া, জনাব আক্তার সরকার, জনাব জামাল সরকার, জনাব জুয়েল সরকার, জনাব শামীম আনসারী, জনাব মনির সরকার, জনাব কাজী নাছির ও সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল মারুফ এবং গ্রামের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। উক্ত সভায় সকলেই মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে থাকেন এবং গ্রাম থেকে খুব দ্রুত মাদক নির্মূল করার জন্য কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা গ্রামে ঐক্যবদ্ধভাবে সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য ইউনিয়ন প্রতিনিধিদের কাছে জোরালো ভূমিকার রাখার তাগিদ দিয়ে থাকেন। পরিশেষে ১২- নং উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইকবাল সরকার বক্তাদের কথা শোনে খুব দ্রুত চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আইনগত ভাবে খুব দ্রুত কঠিন ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন।