বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মাদারীপুর রাজৈরে লিবিয়ার কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া ডন জুলহাস সর্দার গ্রেফতার নবীনগরে সরকারি পুকুরের নিজ বাতিলের দাবি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ৩ জনকে অপহরণ, মোটরসাইকেল, মোবাইল, টাকা , স্বর্ণের গহনা চুরির ঘটনায় থানার মামলা লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায়

রিকশাচালককে ধাক্কা দিয়ে পালাল সিভিল সার্জনের গাড়ি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

লালমনিরহাট জেলা শহরের স্টেশন রোডে রেজাউল করিম নামে এক রিকশাচালককে ধাক্কা দিয়ে পালিয়েছে সিভিল সার্জনের গাড়ি। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় রিকশাচালক আহত হয়ে মাঠিতে পড়ে যান। এ দুর্ঘটনার সময় সিভিল সার্জন গাড়িতে ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাটের স্টেশন রোডের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
রিকশাচালক রেজাউল করিমের বাড়ি সদর উপজেলা মোগলহাটের দুর্গাপুর গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশাচালক রেজাউল স্টেশন থেকে মিশন মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে গেলে বেপরোয়া গতিতে সিভিল সার্জনের গাড়ির চালক রিকশাচালককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে রিকশাচালক রাস্তায় ছিটকে পড়ে যান।

এ সময় রিকশাটি দুমড়েমুচড়ে গেলেও সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় থাকা অবস্থায় দ্রুত গতিতে গাড়িটি চলে যায়। পরে আহত রিকশাচালককে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে থাকা রিকশাচালকরা সির্ভিল সার্জন ও তার চালকের শাস্তিও দাবি করেন।

আহত চালক রেজাউল করিম বলেন, প্রতিদিন এই রিকশা দিয়ে যে টাকা আয় হয়। সেই টাকায় ৬ সদস্যের সংসারের খরচ বহন করি। কিন্তু তিনি রিকশা ভেঙে দিয়ে চলে গেছেন। একজন দায়িত্বশীল জেলার কর্মকর্তা হয়ে এমন কাজ করবেন সেটাই ভাবতে পারছি না।

তিনি আরও বলেন, এই রিকশা না হলে আমার সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এ বিচার আমি কাকে দেব? রিকশা মেরামত করার টাকা আমার কাছে নেই বলে তিনি জানান।

‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই’ বলে ফোন কেটে দেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর