মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম

আইপিএলে মুম্বাইয়ের টানা অষ্টম হার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

আইপিএলে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন দলটি এবারের আসরে লজ্জার রেকর্ড গড়েই চলেছে। রোববার রাতে তারা হেরেছে টানা অষ্টম ম্যাচে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ রোহিত শর্মার মুম্বাইকে ৩৬ রানের বড় পরাজয় উপহার দিয়েছে লোকেশ রাহুলের লখনৌ সুপার জায়ান্টস।

জয়ের লক্ষ্য ছিল ১৬৯ রানের। রোহিত আর তিলক ভার্মা ছাড়া কেউ লড়াইও করতে পারেননি। রোহিত ৩১ বলে করেন ৩৯, তিলক ২৭ বলে ৩৮ রান। বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ১৩ ওভার শেষে ৪ উইকেটে মাত্র ৭৭ রান তোলা মুম্বাই কখনই রান তাড়ায় জয়ের আশা জাগাতে পারেনি। শেষ ৪২ বলে ৯২ রান নেওয়ার মতো অতিমানবীয় ইনিংস খেলতে পারেননি কেউ। ফলে ৮ উইকেটে ১৩২ রানেই থামে স্বাগতিকরা।

এর আগে লোকেশ রাহুলের ৬২ বলে ১০৩ রানের হার না মানা ক্যাপ্টেনস নকে ভর করে ৬ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লখনৌ সুপার জায়ান্টস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর