বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

আনসার ভিডিপি একাডেমিতে বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিকেদক :   আনসার ভিডিপি একাডেমিতে শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অত্যাধুনিক শহীদ বীর প্রতীক ওয়ালী মাল্টিপারপাস কমপ্লেক্স (টিটিসি দরবার হল)-এর উদ্বোধন করেন।

বীরত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আনসার সদস্য শহীদ মুজাহিদ ওয়ালীউল হোসেনের স্মরণে নির্মিত এই মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজাহিদ ওয়ালীউর হোসেনের সহধর্মিণী মোছা. জবেদা খাতুন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাহিনীর এমন উদ্যোগে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জবেদা খাতুন।

প্রায় তিন হাজার জন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সে বাহিনীর দরবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় আয়োজন পরিচালনা করা সম্ভব হবে, যা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীর ক্লাস/পরীক্ষা, সমগ্র বাংলাদেশের সঙ্গে অনলাইন ক্লাস এবং অন্যান্য প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর