শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার,

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জোবাদা বেগম (৬০)নামে এক বৃদ্ধ স্ত্রীর গলাকেটে হত্যা করেছে স্বামী। ঘটনায়, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার হাশেম হাওলাদারের মেয়ে।

স্ত্রী হত্যাকারী আটক সুলতান সরদার একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়। পারিবারিক কলহে স্ত্রী জোবেদা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসছিল স্বামী সুলতান সরদারের সাথে। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে সুলতানা সরদার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী সুলতান সরদারকে আটক করে পুলিশ।পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে -মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদর সার্কেল) বলনে, ‘জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই সূত্র ধরে ঘুমিয়ে থাকা গৃহবধু জোবেদাকে কুপিয়ে হত্যা করে সুলতান। খবর পেয়ে কালকিনি থানাধীন খায়েরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্তকে

গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর