শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
 মো: লুৎফর রহমান (খাজা শাহ)  ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মেজর (অব:) মোজাফফর হোসেন (৭৭) কে বনানীর একটি বাসা হতে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মোজাফফর হোসেন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির বিশ্লেষণপূর্বক গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর প্রেক্ষিতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় একটি আভিযানিক টিম কর্তৃক পরিচালিত অভিযানে গত বুধবার (১৫ জুলাই) রাত ১০: ১০ ঘটিকায় বনানীর একটি বাসা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়।

পরবর্তীতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায়  ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের নিকট যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষ করে তাকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর