শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

   নিজস্ব প্রতিবেদক :    ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি কেয়া পায়েল-খায়রুল বাসার।পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার নাটকের স্ক্রিপ্ট ছাপিয়ে বাস্তব জীবনেও কি বিশেষ কিছু ঘটছে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেয়া পায়েলের একটি পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। তবে নেটিজেনদের নজর কেড়েছে ছবির ক্যাপশন। সেখানে পায়েল লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন- এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা?

বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

প্রসঙ্গত, পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটির গল্প এবং এই দুই তারকার অনস্ক্রিন পারফরম্যান্স এরই মধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর