বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ই জানুয়ারি) বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণের প্রথম দিন ওবায়দুর রহমান শাহিন বলেন, সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রশিক্ষণে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সংঘাত কাভারেজের ঝুঁকি, জাতীয় সংসদ নির্বাচন এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন, পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জুবেল।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর