বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

শহীদ মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জনতার অভ্যুত্থানে শহীদ মো. মোস্তাক আহমেদের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১০ জানুয়ারি) সিলেটের গৌরীপুর টুকেরবাজারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

ছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের আগে উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেট শহরে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর