শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ব্যবসা মানুষেমানুষের  সেবা ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র —-সাইফুল আলম খান মিলন ভূমি অফিসে সাংবাদিকের মাসোহারা বন্ধের পর এসি ল্যান্ডকে দেখে নেয়ার হুমকি কবিরহাটে বিষপ্রয়োগে লক্ষ টাকার মাছ নিধন মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি পুলিশ পরিদর্শক মশিউর রহমান মতিঝিল থানার নতুন অপারেসন অফিসার প্রেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে হতাশ বাইকাররা সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই রাজৈরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

ব্যবসা মানুষেমানুষের  সেবা ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র —-সাইফুল আলম খান মিলন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এম. হান্নান শাহ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের সেবা ও কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। টেইলারিং ব্যবসা আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতের সঙ্গে শুধু মালিকরা নন—দর্জি, কারিগর, কর্মচারী, কাপড় ব্যবসায়ী, সরবরাহকারীসহ অসংখ্য মানুষ সরাসরি ও পরোক্ষভাবে জড়িত। তাই টেইলার্স ব্যবসার উন্নয়ন মানে একটি বড় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়ন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন টেইলার্স মালিক সমিতির সভাপতি মামুনুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন, শামীম মন্ডল, জামায়াত নেতা আকতার হোসেন খোকন, জহির উদ্দিন বাবর প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আপনাদের প্রধান চ্যালেঞ্জগুলো হলোঃ ১. ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা। ২. বিদ্যুৎ, ভাড়া, শ্রমিক ও অন্যান্য পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা। ৩. দক্ষ কারিগর ও প্রশিক্ষিত জনবল তৈরি করা। ৪. আধুনিক প্রযুক্তি ও অনলাইনভিত্তিক ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা। ৫. ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধি করা।

তিনি বলেন, সৎভাবে ব্যবসা করা, ক্রেতাকে প্রতিশ্রুত মান ও সময় অনুযায়ী পণ্য সরবরাহ করা এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা—এসবই একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি।

সাইফুল আলম বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে টেইলারিং ও ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। আমাদের ঐতিহ্যকে ডিজাইন ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারলে এই খাতে আরও বড় কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, আপনাদের যেসব যৌক্তিক সমস্যা রয়েছে, সেগুলো সমিতির মাধ্যমে সুনির্দিষ্টভাবে তুলে ধরুন। ব্যক্তি হিসেবে নয়, ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান চাইতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ব্যবসায়ী সমাজ ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত মতবিনিময় থাকলে এলাকার ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও জনবান্ধব করা সম্ভব।

তিনি বলেন, আজকের এই সভা যেন শুধু আলোচনা ও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং এখান থেকে বাস্তবসম্মত কিছু সিদ্ধান্ত, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি হয়—এটাই আমার প্রত্যাশা।

পরিশেষে তিনি টেইলার্স মালিক সমিতির উত্তরোত্তর সাফল্য, ব্যবসায়ী ভাইদের কল্যাণ এবং আমাদের প্রিয় এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর