বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

প্রদীপ বিশ্বাসঃ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল। স্বাভাবিকভাবেই সেই প্রাইজমানির সিংহভাগ বরাদ্দ ছিল চ্যাম্পিয়ন দলের জন্য।

জমজমাট ২৯ দিন ও ৪৫ ম্যাচের বিশ্বকাপের লড়াই শেষে জানা গেছে চ্যাম্পিয়ন দলের নাম। রবিবার রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

 

শুধু বিশ্বকাপের শিরোপাই নয়, আইসিসির কাছ থেকে বড় অংকের প্রাইজমানিও ঘরে তুলেছে অসিরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই তারা পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পৌনে ১৪ কোটি টাকার সমান।

এর বাইরে সুপার টুয়েলভ রাউন্ডে চার ম্যাচ জয়ের প্রতিটির জন্য ছিল ৪০ হাজার করে মোট ১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ সবমিলিয়ে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছে ১৫ কোটি টাকার বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর