শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন গাদ্দাফির ছেলে সাইফ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

প্রদীপ বিশ্বাসঃ  লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পদে প্রতিদন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।  গাদ্দাফির মৃত্যুর পর খুব কমই জনসম্মুখে এসেছেন তিনি। রোববার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধনের জন্য তিনি জনসম্মুখে আসেন বলে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সেবাতে তিনি তার মনোনয়ন নিবন্ধন করেছেন বলে  জাতীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

মনোনয়ন পত্রে স্বাক্ষর করার সময় ৪৯ বছর বয়সী সাইফকে সাদা দাড়িতে চশমা পরিহিত অবস্থায় দেখা গেছে।  এ সময় তার পরনে ছিল বাদামি চাদর,  তার বাবা গাদ্দাফির পোশাকের সঙ্গে যার মিল রয়েছে। দেশে তার কতটা জনসমর্থন আছে বা তার প্রার্থী হওয়ার আগ্রহ মূলত পশ্চিমা মিডিয়ার উপর নির্ভর করছে কি না সেটাই এখন দেখার বিষয়।

এর আগে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সাইফ জানিয়েছিলেন, লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। তিনি বলেন, আমি দশ বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে রয়েছি। ধীরে ধীরে ফিরে আসতে হবে। জনগণের মন জয় করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর