শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আবার বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

আবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। না, এককভাবে নয়। যৌথভাবে ভারতের সঙ্গে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি ডটকমের খবরে জানা যায়, ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজকদের ‍নাম চূড়ান্ত করা হয়।

আইসিসির চাহিদা অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে অন্তত ১০টি ভেন্যু থাকতে হয় কোনো আয়োজক দেশের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু। তাই এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের।

এদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। দীর্ঘ দিন পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে। ১৯৯৬ সালে সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তানে।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও  নিউজিল্যান্ড। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক দেশ ছিল বাংলাদেশ। এর পর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজন করেছিল বাংলাদেশ।

উপমহাদেশে হওয়া ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের কোনওটিই এখন পর্যন্ত এককভাবে আয়োজিত হয়নি।

১৯৮৭ সালে বিশ্বকাপ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত, ১৯৯৬ বিশ্বকাপ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে আয়োজন করেছিল। আর ২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশেও হয়েছে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর