শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মির্জা আব্বাস সিসিইউতে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

নিজস্ব সংবাদদাতাঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকার সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং মহানগর উত্তর যুবদলের সদস্য নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টায় মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।’

মঙ্গলবার রাতে শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।

বর্তমানে মির্জা আব্বাস কিছুটা সুস্থ রয়েছেন। তাঁর স্ত্রী আফরোজা আব্বাস মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর