বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ইন্দো-প্যাসিফিক কৌশল ঠিক করবে বাংলাদেশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশল কী হবে, তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা ইন্দো-প্যাসিফিক সম্পর্কে আমাদের কৌশল পরিষ্কার করব। এটি নিয়ে আমরা কাজ করছি।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, তাঁরা এ অঞ্চলে কোনো একক দেশ বা গোষ্ঠীর আধিপত্যের পরিবর্তে একটি মুক্ত, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল দেখতে চান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ফ্রান্সে সরকারি সফরে যান।

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ বিবৃতি উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, যেখানে ইন্দো-প্যাসিফিকের একটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সবার জন্য ভাগ করে নেওয়া সমৃদ্ধিসহ একটি ‘মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য বাংলাদেশ এবং ফ্রান্স একই দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ মোমেন বলেন, ‘কিছু দেশ ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে কিছু উদ্যোগ নিয়েছে এবং এ দেশগুলো তাদের নীতি আলাদাভাবে শেয়ার করছে।

পররাষ্ট্র সচিব ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র, নিজেদের অবস্থান এবং ইইউতে থাকা কিছু দেশের নাম উল্লেখ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, আইওআরএ-এর মতো একটি বৈঠকে ইন্দো প্যাসিফিক কৌশল (আইপিএস) বিষয়ে একমত হওয়া কঠিন হতে পারে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, আইওআরএ-এর সদস্য দেশগুলো তাদের ধারণা শেয়ার করতে পারবে। আগামী জুলাইয়ে অনুষ্ঠাতব্য পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং ওই বৈঠকে আইওআরএর আইপিএস নির্ধারণ স্পষ্ট হবে।

১৫-১৭ নভেম্বর থেকে ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনে ৩৩টি দেশের প্রতিনিধি অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর