শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন শ্রীনগরে উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

মুশফিককে মিস করবেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অভাব অনুভব করবেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আজ বৃহস্পতিবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকের দলে না থাকা প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি এটুকু বলতে পারি, মুশফিককে মিস করব। তবে এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘মুশফিক কি বলেছে, আমি জানি না। সিরিজের আগে এই ধরনের প্রশ্নে মন্তব্য না করাই ভালো। আমার অবস্থান নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে অনেক কথাই বলা হবে। আমার মনে হয়, মুশফিক সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে টিম ম্যানেজমেন্ট।’

কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর একই ভেন্যুতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর