মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান শ্রীনগরে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ শেরপুরে আবাদি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন তাড়াশ পৌরসভার অবকাঠামো উন্নয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে

ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্),গত (২ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে লতিফ ছাত্রাবাস সংলগ্ন একটি চায়ের দোকানে মাহবুব হাসান ও তার বন্ধুরা অবস্থান করছিলেন। এ সময় ১ থেকে ৪ ও ৯ নম্বর আসামি (আতিকুর রহমান নোমান, ইয়াসিন আরাফাত, আল-আমিন, সালাউদ্দিন আহমেদ ও আয়মান) তাদের ভিডিও করতে শুরু করেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর কিছুক্ষণ পর আসামিরা দলবদ্ধ হয়ে পিস্তল, লাঠি, ধারালো সুইচ গিয়ার ও স্টিলের পাইপ নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

বাদীর অভিযোগ, আসামিরা হত্যার উদ্দেশ্যে আবদুল্লাহ আস সাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বুকে, পিঠে ও মাথায় গুরুতর জখম করে। তাঁর শরীরে মোট ৩৩টি সেলাই লেগেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইয়াসিন আহমেদ ও শাহীন আহমেদসহ আরও কয়েকজন নেতাকর্মীকে লোহার পাইপ ও চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ :  সূত্রে জানা গেছে, মামলার ১ থেকে ৬ নম্বর আসামি করা হয়েছে যথাক্রমে আতিকুর রহমান নোমান, ইয়াসিন আরাফাত, আল-আমিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম ওয়াহিদ ও মেজবাউল হক জিহাদকে। এরপর ৭ নম্বর থেকে ১০ নম্বর আসামির তালিকায় রয়েছেন তানজিল হাসান মন্ডল, সাইফুল ইসলাম তানভীর, আয়মান ও শেখ রাইসুল। ১১ থেকে ১৫ নম্বর পর্যন্ত অভিযুক্ত করা হয়েছে সিয়াম হোসেন, নাফিস সাদিক, সিলমন হোসেন, ইয়াসিন মিরাজ ও নুর হককে।

মামলার ১৬ থেকে ২০ নম্বর আসামি হলেন হাসান নাসরুল্লাহ, জামিলুর রহমান সাদ, সাগর আলী, জিহাদ হোসেন ও বিপুল হোসেন। তালিকার ২১ থেকে ২৫ নম্বরে রয়েছেন আল আমিন, আব্দুল্লাহ কাফি, আব্দুল্লাহ আল মাসুদ, বিপুল মাহমুদ ও সোহেল রানা। সর্বশেষ ২৬ থেকে ২৮ নম্বর আসামি হিসেবে তানভীর আহমেদ, সিরাতুন্নবী ও জহিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী এই ২৮ জন ছাড়াও আরও ৪০-৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে।

গত (৩ মার্চ) রাজধানীর সমরিতা হাসপাতালে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আপনারা দেখবেন পলিটেকনিক্যালের ঘটনায় ছাত্রশিবিরের চেয়ে ছাত্রদলের নেতাকর্মী বেশি আহত হয়েছে এবং রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ছাত্রদলের নেতাকর্মীকে পিটিয়েছে, ছুরির আঘাতে জখম করেছে ছাত্রশিবির।

তিনি ডেইলি নিউজ বিডি ডট অনলাইন এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহকারী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে বলেন , আমরা ছাত্রদল থেকে ছাত্রশিবিরের এই হামলার প্রতিবাদে দ্রুত মামলা করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না।

গত সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়সূত্রে, জানা যায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর