বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। গত বৃহস্পতিবার নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা যোগ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে থাকবেন।

গত বছরের ৭ জানুয়ারি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরপর তাঁকে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান করা হয়। গত ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান সরওয়ার।

গত রাতে যোগাযোগ করা হলে জনাব মো. সরওয়ার বাংলাদেশের মুখপত্র ডট. কম এর এ প্রতিবেদকে জনান, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গত শুক্রবার তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। নতুন ডিএমপি কমিশনারের নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করবেন।

বিগত ২৫ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দেন। সাজ্জাত আলী বাংলাদেশের মুকপত্র ডট কম কে জানিয়েছিলেন, তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে পদত্যাগ করছেন।

বিগত ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। গত মঙ্গলবার আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়েছে। ওই দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে ছেন বর্তমান সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর