শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর থানা সদরের বড় বাজারে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরেজমিন পরিদর্শন করেছেন নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেন।

এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ শোনেন।

সংসদ সদস্য আব্দুল মান্নান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি না করে। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি কিংবা ভেজাল পণ্য বাজারজাত করলে কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের কষ্টের সুযোগ নেওয়া অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সংসদ সদস্য আরও বলেন, রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে আমাদের ব্যবসায়ী সমাজ প্রতিশ্রুতিবদ্ধ, তারা সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবেন। সরকার ভোক্তা অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কঠোর অবস্থানের ফলে নবীনগর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তারা পাবেন স্বস্তির কেনাকাটার পরিবেশ। এমন উদ্দ্যেগে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমপি এডভোকেট আবদুল মান্নান মহোদয়ের ভূয়সী প্রসংসা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর