শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  সদ্য সমাপ্ত বিশ্বকাপে চরম ব্যর্থতায় বাংলাদেশ দলকে কড়া সমালোচনা শুনতে হচ্ছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বিষয়টি আলোচনায় আসে। তবে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। আর এতে উজ্জীবিত বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

গতকাল এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন, আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। একেই তো প্যানেডেমিকের সময়ে সে রকম ইয়ে হয়নি। মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। তারপরও বাংলাদেশে আজকে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।’

প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনার কথা আমাদের আরও অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘উনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর