সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান

শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ আজ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

বর্তমান শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আজ শুক্রবার। গত ৫৮০ বছরের মধ্যে এত দীর্ঘ সময়ের জন্য চন্দ্রগ্রহণ আর হয়নি। সংবাদমাধ্যম বিবিসি ও দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসায় সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের ওপর পড়তে পারে না।

চাঁদ যেহেতু সূর্যের আলোয় আলোকিত হয়, সেজন্য সূর্যের আলো পৃথিবীতে বাধা পেলে চন্দ্রগ্রহণ হয়।

চন্দ্রগ্রহণের সময় আমরা চাঁদের পিঠে পৃথিবীর ছায়া দেখি।

তবে, চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা আলো চাঁদের ওপর পড়ে। তখন চাঁদ অনেকটা লালচে আকার ধারণ করে।

এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

এবারের আংশিক চন্দ্রগ্রহণের হবে ছয় ঘণ্টার বেশি, যেটি গত ৫৮০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময়। আংশিক চন্দ্রগ্রহণের সময় চাঁদ অনেকটা লাল আকার ধারণ করবে। এ চন্দ্রগ্রহণ চলবে তিন ঘণ্টা আটাশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত।

বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ১টা ১৯ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে।

এবারের চন্দ্রগ্রহণ সবচেয়ে বেশি দৃশ্যমান হবে উত্তর আমেরিকা থেকে। এ ছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়া থেকেও কিছুটা দেখা যাবে এ চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিক দেখা যাবে।

সে ক্ষেত্রে ঢাকা থেকে দেখা যাবে বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ড থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর