শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে আজ বিএনপির গণঅনশন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সভায় এ তথ্য জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি আপনারা সবাই থাকবেন। সবাইকে আমাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ সময় সেখানে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘২০ নভেম্বর (শনিবার) খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তাঁকে মুক্তির দাবিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া স্থানীয়ভাবে সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে।’

খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ মহীয়সী নারী গ্রাম থেকে গ্রামে চারণ কবির মতো গান গেয়ে গণতন্ত্রের জন্য জনগণকে উজ্জীবিত করেছেন। ১৯৯১ সালে জনগণকে সঙ্গে নিয়ে তিনি সরকার গঠন করেন। আজীবন সংগ্রামী নেত্রী লড়াই সংগ্রাম করে কাটিয়েছেন তাঁর সারাটা জীবন। ২০০৭ সালের সেনা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের কাজ শুরু হয়।’

‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করার পরও সরকার সেই সুযোগ দিচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। কারণ এটি সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার’, যোগ করেন মহাসচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর