শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

অবৈধ প্রসাধনী পণ্য বিক্রির দায়ে ইউএস ফুড মার্টকে জরিমানা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

অনুমোদন ছাড়াই বিদেশি নামীদামী সব ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন ও সাবানসহ প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছে। আমদানি করা এসব পণ্য বিক্রির দায়ে ইউএস ফুড মার্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) রাজধানীর বনানী এলাকায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বনানী এলাকায় অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানি করা শ্যাম্পু, বডি লোশন, সাবান, বডি পাউডার, সলিউবল কফি পাউডার, হ্যান্ড ওয়াশ, স্ক্রিন ক্রিম, চিপস ইত্যাদি পণ্যের অনুকূলে ছাড়পত্র না নিয়েই পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হয়।

এ অপরাধে ইউএস ফুড মার্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ইসলামিয়া ফার্মেসিকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর