শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ বিকাশে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এখন থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুবিধাভোগীদের বৃত্তি, অনুদান, সম্মানীসহ অন্যান্য ভাতা বিতরণ করবে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

শনিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। এর আগে গত বুধবার বিকাশের প্রধান কার্যালয়ে বিকাশ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

আরও উপস্থিত ছিলেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য রাজেন্দ্র চন্দ্র দেবনাথ, নান্টু রায়, রেখা রানী গুন ও প্রকল্প পরিচালক রণজিৎ কুমার এবং বিকাশের গভর্নমেন্ট পার্টনারশিপ বিভাগের প্রধান মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ চুক্তির ফলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৃত্তি, অনুদানসহ সব ভাতা খুব সহজে ও দ্রুত ভাতাভোগীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই টাকা ক্যাশ আউট করতে ভাতাভোগীদের কোনো ফি বহন করতে হবে না। তাছাড়া, বিকাশ অ্যাকাউন্ট থেকেই উপকারভোগীরা সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সব ধরনের পরিষেবার বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্টসহ প্রয়োজনীয় নানা সেবা ব্যবহার করতে পারবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. দিলীপ কুমার ঘোষ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণসহ, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বিকাশের সঙ্গে যে শুভ সূচনা হয়েছে তা কল্যাণ ট্রাস্টের বৃত্তি, অনুদান ও অন্যান্য ভাতা বিতরণ কার্যক্রমকে আরও সহজ করবে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধনে সরকারি এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এ চুক্তির মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সঙ্গে যে যাত্রা শুরু হলো তা ভবিষ্যতে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবে বিকাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর