বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, নারী আহত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে নৌকার প্রার্থী জাবেদ হোসেনের সমর্থকরা ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে। এ সময় তাদের ছোঁড়া ইটপাটকেলে এক নারী আহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া (আনারস) কেন্দ্রে উপস্থিত ছিলেন। ইট ছুঁড়ে তার গাড়ির সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করা হয়। তবে গাড়িতে কেউ ছিলেন না।

খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানসহ বিজিবি, র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই কেন্দ্রের অদূরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় নৌকার সমর্থকরা। হামলায় এক নারী ভোটারের মাথা ফেটে গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতার জন্য জড়ো হওয়া রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবনসহ ৩১ যুবককে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৭ নভেম্বর) গভীর রাতে মধ্য ভাদুর যুগী বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা নৌকার প্রার্থীর সমর্থক।

প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আমার চারটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। নৌকার সমর্থকরা ভোটারদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসন সুষ্ঠু ভোট উপহার দিবে বলেছে। এখন দেখি নৌকার আধিপত্য চলছে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন নৌকার প্রার্থী জাবেদ হোসেন। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও রামগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মহব্বত রাসেল বলেন, হঠাৎ করে কয়েকটি ইটপাটকেল ছোঁড়া হয়। কেউ আহত হয়েছে কি না জানা নেই। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর