বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো আরও ২ বোয়িং

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

দেশের এভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো ৩০ মিনিটের ব্যবধানে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বোয়িং দুটি যুক্ত হওয়ায় বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে। যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে এয়ারক্রাফট দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টায় পঞ্চম ও রাত সাড়ে ১১টায় ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ক্যাপ্টেন লুৎফর রহমান।

dhaka post

তিনি জানান, জর্ডানের আম্মান থেকে সরাসরি নতুন সংযোজিত এয়ারক্রাফটগুলো ঢাকায় আনা হয়। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটিতে ১৮৯টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, শারজাহ  ও দিল্লিতে ফ্লাইট পরিচালনা করা হবে।

‘ফ্লাই সেফ-ফ্লাই ফাস্ট’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, আগামী বছরের জুনে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফট যুক্ত করে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর